আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে পাঁচ দিনের ভারত সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। গতকাল রবিবার দুপুর ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি। ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত (ডি ওয়াই) চন্দ্রচূড়ের আমন্ত্রণে এ সফরে গেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধান বিচারপতিকে বিদায় জানান। সফর শেষে আগামী ১ ডিসেম্বর বিকেলে প্রধান বিচারপতি বাংলাদেশে ফিরে আসবেন।
×
