তথ্য সরবরাহে সহযোগিতা না করায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। গতকাল সোমবার প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণপূর্বক এ আদেশ দেন।
তথ্য কমিশনে শুনানিতে প্রমাণিত হয়েছে বিরামপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা তথ্য অধিকার আইনে আবেদনকারীর প্রার্থিত তথ্য প্রদানে সহযোগিতা না করে তথ্য সরবরাহে বাধা সৃষ্টি করেছেন।
এদিকে বিরামপুর পৌরসভার মেয়র, নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী এবং শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে সতর্ক করেছে তথ্য কমিশন। বিজ্ঞপ্তি
