নির্বাচনে যাচ্ছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:২৯ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে আটটি রাজনৈতিক দলের সমম্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ঐক্যজোট। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান জোটের নেতারা।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃত্বে জোটে থাকা অন্য দলগুলো হলো ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ, নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জনসেবা আন্দোলন, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টি, বাংলাদেশ মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম ও বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি।

সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আহসান নির্র্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১০ দিন বাড়ানোর দাবি জানান। তিনি বলেন, সম্মিলিত ইসলামী ঐক্যজোট ২০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত। নির্বাচন কমিশন যদি মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ায় তাহলে ৩০০ আসনেই প্রার্থী দিতে পারবেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত