পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করলেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে। তাঁরা অনেকদিন ধরেই একে অন্যের বন্ধু ছিলেন। এবার সেই সম্পর্ককে নতুন ধাপে নিয়ে গেলেন। পরমব্রত চট্টোপাধ্যায় এদিন তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আনতেই তাতে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক এবং অভিনেতার বন্ধু সৃজিত মুখোপাধ্যায়।
এই ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'তাহলে চলো, তুমি আর আমি, সন্ধ্যা যখন আকাশে ছড়িয়ে পড়ে...।'
পরমব্রত চট্টোপাধ্যায় এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি পোস্ট করতেই তাতে মন্তব্য করেন সৃজিত মুখোপাধ্যায়।
তিনি এই পোস্টে লেখেন, ওয়েলকাম টু ওয়েডলক সোসাইটি।
সৃজিত মুখোপাধ্যায় নিজেও কয়েক বছর আগে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছেন। সেই কথা মনে করেই তিনি তাঁদের ছবি নাম টেনে মন্তব্য করেন।
