সৌদি আরব থেকে দেশে ফিরেছেন সেনাপ্রধান

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৩:১৯ এএম

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ সৌদি আরবে অনুষ্ঠিত ‘সৌদি ন্যাশনাল গেমস-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন।

তিনি সেখানে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতেও অংশ নেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সেনাবাহিনী প্রধান গত ২৫ নভেম্বর সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আলফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরব গমন করেছিলেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত