দাউদকান্দিতে দুই ভুয়া ডাক্তারকে জরিমানা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৯ এএম

কুমিল্লার দাউদকান্দিতে দুই ভুয়া ডাক্তারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান। এ সময় ইলিয়টগঞ্জ বাজারের নূরে মদিনা ফার্মেসিতে ডাক্তার না হয়েও রোগী দেখার অভিযোগে সোলায়মান নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার সেজে রোগী দেখার অভিযোগে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা ভূমি কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ন্যূনতম এমবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার লেখা আইনত অপরাধ। আর এমন অপরাধের অভিযোগে ইলিয়টগঞ্জ বাজারের সোলায়মান ও কামাল হোসেন নামে দুজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের খবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত