বাসচাপায় নারী পুলিশ নিহতের ঘটনায় গ্রেপ্তার ১

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:২৫ এএম

ঢাকার সাভারে বাসের চাপায় পুলিশের নারী কনস্টেবল নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত সেলফি পরিবহনের ওই চালকের নাম কামরুল ইসলাম। গত সোমবার নওগাঁ জেলার মহাদেবপুর থ ানার পুকুর চান্দাশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার হেমায়েতপুর এলাকায় সেলফি পরিবহনের ওই বাসের চাপায় নিহত হন পুলিশ সদস্য আফসানা আক্তার। এতে তার স্বামীও গুরুতর আহত হন। গতকাল বুধবার রাজধানীর ধানমণ্ডিতে পিবিআইয়ের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, কনস্টেবল আফসানা এপিবিএন উত্তরা-১১ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ডিউটি শেষে সেখান থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বোনের বাসায় যাওয়ার উদ্দেশে রওনা দেন। পথে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি দ্রুতগতির বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় ওই পুলিশ সদস্য সড়কে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কুদরত-ই-খুদা বলেন, ঘটনার পরপর বাসচালক কামরুল একটি পিকআপে করে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের উদ্দেশে অভিযান চালালেও বগুড়ায় গিয়ে তিনি সটকে পড়েন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁর চান্দাশ এলাকার একটা মাটির ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত