ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন। শুকুর আলী বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত আর মহিউদ্দিন দেশটিভির বিশেষ প্রতিনিধি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।
নির্বাচনে সৈয়দ শুকুর আলী শুভ ৫৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সাখাওয়াত হোসেন বাদশা। তিনি ভোট পেয়েছেন ৫২৯টি।
৪৫৩ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম শামীম। সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৪৭১ ভোট। ৭৫৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। ৭৬৭ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ। ৯৬৫ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিক রাফি। ৬৮০ ভোট পেয়ে নারীবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদা ডলি।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুশান্ত কুমার সাহা। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে রাশিম মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুস্তাফিজুর রহমান সুমন পেয়েছেন ৪৬৩ ভোট।ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯২৪।
সংস্কৃতি সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ)। কল্যাণ সম্পাদক পদে মোহাম্মাদ তানভীর আহম্মেদ ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য প্রার্থী ছিলেন আটজন। তাদের মধ্যে নির্বাচিত সাতজন হলেন মো. হাবিবুর রহমান (৯০৯), ফারহানা ইয়াছমিন (৮৪৬), সাঈদ শিপন (৮৩৮), মুহিববুল্লাহ মুহিব (৬৭৭), রফিক মৃধা (৬১৪), দেলোয়ার হোসেন মহিন (৬১০), শরীফুল ইসলাম (৫৫৭)।
