ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে নীল প্যানেল

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির ২০২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচন বর্জন করেছে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। তারা অংশগ্রহণ না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের প্রার্থীরা।

আগামী ১২ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন পরিচালনা কমিটি। গত বুধবার রাত ৮টা পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। আগামী শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। তবে নীল দলের বাইরে কোনো প্যানেল কিংবা স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দেননি বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক ও অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন। তিনি বলেন, নীল দলের প্যানেলের ১৫ জন প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি। সবকিছু ঠিক থাকলে ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। দলটির আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান এ ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত