সোনারগাঁয়ে রূপায়ণ গ্রুপের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের কয়েক হাজার অসহায় গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র সহায়তা দিয়েছে রূপায়ণ গ্রুপ। 

আজ শনিবার (০২ ডিসেম্বর) সকালে বারদীতে অবস্থিত রূপায়ণ প্যালেসে প্রতি বছরের মতো বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদী বাজার ব্যবসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. ওবায়দুল হক, রুপায়ণ গ্রুপের কর্মকর্তা হাফিজ আহম্মেদ, প্রজেক্ট অফিসার মাহমুদূল হাসান, সিনিয়র এক্সিকিউটিভ ওমর আলী, স্টোর অফিসার আসাদুজ্জামান, যুবলীগের সিনিয়র সহসভাপতি আলমগীর সরকার, সাংবাদিক, রুপায়ণ গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া বারদী  ইউনিয়নে প্রত্বন্ত দীপঅঞ্চল নুনেরটেক এলাকা ও গোয়ালপাড়া হাই স্কুল মাঠে রুপায়ণ গ্রুপের উদ্যোগে প্রতি বছরের মতো অসহায় গরিব ও দুস্থদেও মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত