নারায়ণগঞ্জ-৩ আসনে জাপা প্রার্থী খোকাকে শোকজ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ এএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

গতকাল শনিবার ওই আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম স্বাক্ষরিত এ নোটিসটি দেওয়া হয়। প্রার্থী নোটিসটি গ্রহণ করেছেন। কারণ দর্শানোর নোটিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টি থেকে সাংসদ পদপ্রার্থী হিসেবে গত ৩০ নভেম্বর সোনারগাঁ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে যান লিয়াকত হোসেন খোকা। ওই সময় তিনি মিছিল নিয়ে সেখানে যান যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। 

আগামী ৪ ডিসেম্বর বেলা ১১টায়  জেলা  ও দায়েরা জজ আদালত, নারায়ণগঞ্জ-এর সিনিয়র সহকারী জজ, সোনারগাঁ আদালতে প্রার্থী নিজে বা তার কোনো প্রতিনিধিকে লিখিতভাবে শোকজের জবাব দিতে নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

নারায়ণগঞ্জ-৩ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, প্রার্থী লিয়াকত হোসেন খোকার দেওয়া জবাব ও কমিটির অনুসন্ধানের রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত