মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পিএম

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। 

আজ রবিবার (০৩ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কালে রাজশাহী জেলা প্রশাসক জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে সকল ভোটারদের নামের তালিকা ও স্বাক্ষর প্রদান করা হয়েছিল সেগুলো যাচাই-বাছাই করে সঠিক পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই বাছাই করা হয়। চিত্রনায়িকা মাহিয়া মাহির সে ১০ জন যাচাই-বাছাই কালে সাতজন সঠিক পেলেও তিনজনের তথ্য পাওয়া যায়নি। 

তিনি বলেন, এই তিনজনের মধ্যে দুজনের তথ্য সঠিক ছিল না। এ ছাড়াও একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোটার। তাই তার স্বতন্ত্র প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। 

এ বিষয়ে মাহিয়া মাহির বক্তব্য নেয়ার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত