আচরণবিধি লঙ্ঘন

এমপি ফারুক ও ইব্রাহিমকে শোকজ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ এএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরী এবং

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান এমপি এইচ এম ইব্রাহিমকে কারণ দর্শানোর চিঠি (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

গতকাল রবিবার রাজশাহী-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) আবু সাঈদ এমপি ফারুককে নোটিস দেন। এতে প্রতীক বরাদ্দের আগেই বিধি লঙ্ঘন করে তানোরে দুটি সভা করে নৌকায় ভোট চাওয়ার বিষয়ে আগামীকাল মঙ্গলবার বেলা ৩টায় সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে তার কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এদিকে গতকাল সন্ধ্যার দিকে নোয়াখালী-১-এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আকবর হোসেন এমপি ইব্রাহিমকে নোটিস দেন। এতে তাকে গত শুক্রবার সন্ধ্যায়  নির্বাচনী এলাকার পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় ভোট প্রার্থনাসহ প্রচারণামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে আগামী বুধবার বেলা ১১টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত