গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. আতাউর রহমানকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার সকালে উপজেলার ছাপড়হাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আতাউর উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে ও শোভাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক।
গতকাল রাতে সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, জামায়াত নেতা আতাউর রহমান চলতি বছরের গত ২৯ অক্টোবর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা নাশকতার একটি মামলার এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
