অনুশীলনে নাঈমের আঙ্গুল থেকে ঝরল রক্ত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪০ পিএম

মিরপুরের ইনডোরে ব্যাটিং অনুশীলন করছিলেন অফ স্পিনার নাঈম হাসান। সেখানেই ডান হাতের তর্জনীতে বল লাগে। এসময় তার আঙ্গুল থেকে রক্ত ঝরতেও দেখা যায়। যা কাল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে তাকে পাওয়া নিয়ে জাগিয়েছে শঙ্কা।

চোট পেয়ে নেট থেকে বেরিয়ে আসেন নাঈম। কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা নিতে দেখা যায় তাকে। পরে আর তাকে অনুশীলন করতে দেখা যায়নি।

চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনও জানা যায়নি। বিসিবির চিকিৎসকদের সঙ্গে কথা হলে এ ব্যাপারে তারা কিছু জানেন না বলে জানান।

সিলেট টেস্ট দিয়ে জাতীয় দলে ফেরা নাঈমের মিরপুর টেস্টেও তৃতীয় স্পিনার হিসেবে খেলার কথা ছিল। দুই ইনিংসে তিন উইকেট শিকার করেনে।

তার বোলিংয়ে আস্থা রাখার কথা জানিয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘সে এনসিএলের সর্বোচ্চ উইকেট শিকারি। সে আত্মবিশ্বাস ও ছন্দ নিয়ে সিলেট টেস্টে  খেলতে গিয়েছিল। নিজের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত