সিটি ও হাউজিং এস্টেটের বিক্রয় সম্মেলন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:১৩ এএম

‘অনুপ্রেরণা ও স্বীকৃতি প্রত্যেকটি মানুষকে সঞ্চালিত করে আরও উৎকর্ষের দিকে’ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে অনুষ্ঠিত হয়েছে রূপায়ণ সিটি উত্তরার মাসিক বিক্রয় সম্মেলন ‘নভেম্বর-২০২৩’। রূপায়ণ সিটি উত্তরার ম্যাজেস্টিক লাউঞ্জে এই সম্মেলনে আগামীর লক্ষ্য নির্ধারণ ও বিগত দিনের সেরা পারফরম্যান্স পর্যালোচনা এবং সেরাদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। এ ছাড়া উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান, সিবিও গৌতম তরফদার ও সিএইচআরও এইচ এম ফরিদুর রহমান। এ সময় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান  লিয়াকত আলী খাঁন মুকুল ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি তাদের যেকোনো অসন্তুষ্টি শূন্যে নামিয়ে আনতে সবাইকে কাজ করার নির্দেশ দেন। রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ভালো প্রস্তুতি নিয়ে সবাইকে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্টদের সেবার মান বাড়ানোর পরামর্শ দেন তিনি।

এদিকে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের মাসিক বিক্রয় সম্মেলন ‘নভেম্বর-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রূপায়ণ সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী মাসের পারফরম্যান্স পর্যালোচনা এবং ডিসেম্বর মাসের করণীয় ঠিক করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনূর রহমান ও চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল বলেন, গ্রাহকদের সেবার মানসিকতা নিয়ে কাজ করলে সাফল্য আসবে। রূপায়ণ গ্রুপ সব সময় ক্রেতা সন্তুষ্টি ও সেবা নিশ্চিতে গুরুত্ব আরোপ করে। সে লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনূর রহমান বলেন, বিশ্বমানের আধুনিক আবাসনের সব সুবিধাই রয়েছে আমাদের প্রকল্পসমূহে। ক্রেতাদের কাছে এ খবর পৌঁছাতে পারলে বছর শেষে দারুণ সাফল্য আসবে। এমন উদ্যম নিয়ে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সবাইকে কাজ করার তাগিদ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত