সংবাদ সম্মেলনে মিরাজ

‘আমি তো উইকেটে যাচ্ছিলাম, কি হয়েছে দেখিনি’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:২১ পিএম

মুশফিকুর রহিমকে আবেগী ক্রিকেটার হিসেবেই সবাই চিনে থাকেন। অল্পতেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কখনও রেগে আগুন হন তো কখনও বা অশ্রু ঝরান। আবেগের বশবর্তী হয়ে ক্রিকেটারদের হেলমেট ছুঁড়ে মারা, ব্যাট ভাঙা কিংবা ড্রেসিং রুমের দরজায় লাথি মারার ঘটনাও আছে ভুরি ভুরি।

আজ মিরপুরে যে কাণ্ড ঘটিয়েছেন মুশফিক, তাতে তার আবেগপ্রবণ হওয়াটা মোটেও অবাক করা কিছু ছিল না। কারণ বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’(যা বর্তমানে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড) আউট হন। অনিচ্ছাকৃত এমন আউটে দলকেও বিপদে ফেলেন তিনি। কারণ তার বিদায়ের পর ফের ধস নেমেছিল টাইগারদের ব্যাটিং লাইনআপে। তাই আবেগপ্রবণ হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না।

ঢাকা টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আসা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছে তাই জানতে চাওয়া হয় এই বিষয়ে। তিনিও দিয়েছেন জবাব।

উইকেটের প্রসঙ্গ সংবাদ সম্মেলনে উঠেছে বহুবার। তবে শেষাংশে গিয়ে জানতে চাওয়া আবেগপ্রবণ হয়ে মুশফিক কিছু করেছেন কিনা। জবাবে মিরাজ বলেন, ‘আমি তো ভাই ঐ সময় উইকেটে যাচ্ছিলাম। আমি তো দেখিনি কি হয়েছে। তাই বলতে পারব না এই বিষয়ে।’ তার এমন উত্তরের পর সংবাদ সম্মেলন কক্ষে হাসির রোল পড়ে যায়।

এটা যে অনিচ্ছাকৃত ছিল সেটা জানিয়ে মিরাজ বলেন, ‘দেখেন, এটা তো ইনটেনশনভাবে হয় না। এটা খেলার ফ্লোতে হয়ে গেছে। জিনিসটা হয় কী, তিনি তো ইচ্ছেকৃত করেননি। কিন্তু জেনেশুনে কেউ কখনও আউট হতে চায় না। এটা ফ্লোতে খেলতে গিয়ে হয়ে গেছে এরকম। আপনি দেখেন, খেলার পরিস্থিতিতে অনেক সময় ব্যাক অব দ্য মাইন্ডে অনেক কিছুতে থাকে। এটা তো ফ্লোতে চলে গেছে আমার কাছে মনে হয় মুশফিক ভািই যেটা আউট হয়েছে। খেলে ফ্লোতে মনে করেন চলে গেছে। একটা জিনিস দেখেন, আমরা বিশ্বকাপে একটা টাইমড আউট পেয়েছি। ওখানে কিন্তু টামড আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটার। আজকে মুশফিক ভাই যে আউটটা হলো, এটা তো আপনি দেখেন ফ্লোতে হয়ে গেছে। আমি যখন ব্যাটিং করি, তখন েএকটা শট খেলার পর উইকেটে যখন বলটােআসবে, তখন কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় কী করতে হবে না করতে হবে। মুশফিক ভাই যেটা করেছে, এটা ফ্লোতে হয়ে গেছে। ইনটেনশনভাবে করা হয়নি। সেটা করা হলে তো ব্যাটটারের জন্য কঠিন, আউট হয়ে যাবে’

প্রথম দিন খেলা হয়েছে মোট ৭৯ ওভার। আলোর স্বল্পতার কারণে সারাদিনই জ্বলেছে কৃত্রিম আলো। ৬৬.২ ওভারে বাংলাদেশ অলআউট হয় ১৭২ রানে। নিউজিল্যান্ড ১২.৪ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে করেছে ৫৫ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত