দেশ রূপান্তরের সাংবাদিক মিলনের পিতৃবিয়োগ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ এএম

দেশ রূপান্তরের অনলাইন বিভাগের সহসম্পাদক ইমদাদুল হক মিলনের বাবা মো. নুরুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বুধবার দুপুর ১টার দিকে তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। কয়েক দিন আগে তিনি স্ট্রোক করেছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশ রূপান্তর পরিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত