নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা মো. তৌহিদুর রহমান ওরফে তৌহিদ ওরফে সিফাতকে (২৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গত বুধবার কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির সিটিটিসি প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, গত ৩০ সেপ্টেম্বর হিযবুত তাহরীর অনলাইন সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন তৌহিদ। এরপর সিটিটিসি তদন্তে নেমে গোয়েন্দা তথ্য ও কৌশল ব্যবহার করে বুধবার কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
×
