খানখানাপুরে মানববন্ধন

ট্রেন আটকে মধুমতির বিরতি দাবি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২৯ এএম

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর স্টেশনে পদ্মা সেতু হয়ে ঢাকা-রাজশাহী চলাচল করা মধুমতি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এ সময় খানখানাপুর রেলওয়ে স্টেশনে মধুমতী এক্সপ্রেস ট্রেনটিকে থামিয়ে ১০ মিনিট আটকে রাখেন এলাকাবাসী।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী খানখানাপুর রেলওয়ে স্টেশনে ‘খানখানাপুর ও পার্শ্ববর্তী ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঢাকার খানখানাপুর সমিতির যুগ্ম আহ্বান আলমগীর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও খানখানাপুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, খানখানাপুরের ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মধুমতি এক্সগ্রেস ট্রেন যাত্রাবিরতি করে না। ফলে প্রতিদিন মানুষের নানাবিধ ভোগান্তিসহ্য করে ঢাকা যেতে হয়। বক্তারা খানখানাপুর স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত