চট্টগ্রামের ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (বিজিসিসি) দ্বিতীয় বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।
এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এবিজি বসুন্ধরা ও পকেটের পৃষ্ঠপোষকতায়।
