প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ এএম

নিউজিল্যান্ডের স্পিনের জবাব খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। মুমিনুল হক ও মুশফিকুর রহিমের পর ড্রেসিং রুমের পথ ধরেছেন শাহাদাত হোসেন।

মিচেল স্যান্টনারের মিডল-লেগ স্টাম্পে পিচ করে লাইন ধরে রাখা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন শাহাদাত। ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত করে পেছনের পায়ে।জোরাল আবেদনে সাড়া দেব আম্পায়ার।

অন্য প্রান্তে থাকা জাকির হাসানের পরামর্শে রিভিউ নেন শাহাদাত। রিপ্লেতে দেখা যায়, বল আঘাত করত লেগ স্টাম্পে। তাই বহাল থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। ৪ রান করে ফেরেন শাহাদাত।

২১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮৯ রান। লিড এখন ৮১ রানের।

সাত নম্বরে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। জাকির হাসান খেলছেন ৩৮ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত