ম্যানইউর ১৩তম হার, বায়ার্নের প্রথম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ পিএম

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের সঙ্গে মহামূল্যবান ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের। তার তিন দিন আগে বোর্নমাউথের মতো নিচু সারির দলের কাছে হেরে বসলো তারা। সেটাও ঘরের মাঠে। ৩-০ গোলের ব্যবধানে।

নিউকাসলের কাছে হারের পর চেলসিকে হারিয়ে বেশ স্বস্তি পেয়েছিল ম্যানইউ। কিন্তু উত্থান পতনের এই মৌসুমে আবার হারলো তারা। যা সব মিলিয়ে চলতি মৌসুমে ২৪ ম্যাচে ১৩তম। 

ম্যানইউর হারের রাতে মৌসুমে প্রথম হারের তোতো স্বাদ পেয়েছে বায়ার্ন। আইনট্র্যাখট ফ্রাংকফুর্টের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে কেইন-সানে রা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত