মনোনয়ন পেতে ৫০ লাখ খোয়ালেন আ.লীগ নেতা!

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:১৫ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ‘নিশ্চিত মনোনয়ন’ পেতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় (৬৩)। প্রতারক চক্রের খপ্পরে পড়ে ৫০ লাখ টাকা খুইয়েছেন তিনি। অভিযোগ পেয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. হারুন অর রশীদ।

সংসদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সচিব, পিএস-২ এবং একটি গোয়েন্দা সংস্থার উপপরিচালক পরিচয়ে যোগাযোগ করলে ৫০ লাখ টাকা দেন আওয়ামী লীগ নেতা দীপক কুমার রায়। কিন্তু মনোনয়ন না পাওয়ায় পরে বুঝতে পারেন যে তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। এরপর তিনি পুলিশের দারস্থ হন। পরে পুলিশ এ ঘটনায় ঠাকুরগাঁওয়ে প্রত্যন্ত অঞ্চল ও ঢাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কয়েকজনের কাছ থেকে ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন প্রধানমন্ত্রীর সচিবের ভুয়া পরিচয় দেওয়া নুরুল হাকিম (৩১), একান্ত সচিব-২-এর ভুয়া পরিচয় দেওয়া হাসানুল ইসলাম জিসান (২২) এবং গোয়েন্দা সংস্থার উপপরিচালকের ভুয়া পরিচয় দেওয়া মো. হারুন অর রশিদ (২৯)। দীপক কুমার তার কর্মকাণ্ডে অনুতপ্ত কি নাÑ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী নিজেই অনেক অনুতপ্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত