দেশের জনগণকে সরকার ভাবে বোকা : রিজভী

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের লোকজন দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়েছেন। আর এখন বলছেন দুর্ভিক্ষ সৃষ্টি করবে বিএনপি! কী হাস্যকর কথা! বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা ভাবেন বোকা, অবুঝ-নাদান মূর্খ। গতকাল শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজনস) সমালোচনা করে রিজভী বলেন, ‘আইজি প্রিজন মৌখিকভাবে কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে কারাগার গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। নেতাকর্মীদের যথাযথ চিকিৎসা হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় ১৭৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার এবং ৫টি মামলায় আরও ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’

‘বিএনপি মার্চের দিকে দেশে দুর্ভিক্ষ ঘটাবে। এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, বাইরের দেশেরও পরিকল্পনা। গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘বিনা ভোটের সরকার দেশের সমস্ত সম্পদ লুটপাট করে রাজকোষ শেষ করেছে। আমদানি করার মতো ডলার নেই। এলসি বন্ধ।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত