মহাখালীতে বিস্ফোরণে নিহত বেড়ে ৪

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ এএম

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোলপাম্পে গ্যাসপাইপ থেকে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তারা হলেন আমির হোসেন শুভ (৩৫) ও মো. মাসুম (২৩)। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টার দিকে শুভ এবং সকাল ৮টার দিকে মাসুম মারা যান। শুভর শরীরের ৩৫ ও মাসুমের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও জানান, বর্তমানে রানা ৫ শতাংশ, মামুন ৫ শতাংশ, জীবন ৮ শতাংশ ও কামাল ১৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

মৃত শুভর ভাই হাবিবুর রহমান জানান, তাদের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ষোল আনা গ্রামে। বাবার নাম সেলিম শেখ। মোহাম্মদপুর বসিলা এলাকায় থাকতেন। শুভ মহাখালী রয়েল সিএনজি পাম্পের ক্যাশিয়ার ছিলেন।

মাসুমের খালা পারভিন জানান, মাসুমের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রামনাথপুর গ্রামে। তার বাবার নাম সালাউদ্দিন। থাকতেন তেজগাঁও নাখালপাড়ায়। মাসুম ওই পাম্পের অপারেটর হিসেবে কাজ করতেন।

এর আগে গত বুধবার রাত ৮টার দিকে রয়েল পেট্রোলপাম্পে গ্যাসপাইপ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় সেখানে কর্মরত আটজন দগ্ধ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত