১ ফেব্রুয়ারি মেসি রোনালদো দ্বৈরথ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৪:২৭ এএম

ফুটবল মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বিচরণ এখন ফুটবল বিশ্বের দুই প্রান্তে। ইউরোপিয়ান ফুটবলের আঙিনা থেকে দূরে সরে যাওয়ার পর তাদের দ্বৈরথের সমাপ্তি বলেও ধরে নেওয়া হয়েছিল। তবে শেষ হয়েও যেন হলো না শেষ। সেই লড়াইয়ের নতুন অধ্যায় দেখা যাবে এবার সৌদি আরবে।

জানুয়ারিতেই প্রথম আন্তর্জাতিক সফরে বের হবে মেসির ইন্টার মায়ামি। সেই সফরে দুটি ম্যাচ খেলবে তারা সৌদি আরবে। এর মধ্যে একটি ম্যাচে তাদের প্রতিপক্ষ রোনালদোর আল-নাসর।

‘দা রিয়াদ সিজন কাপ’ নামের এই টুর্নামেন্টে তিন দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মুখোমুখি হবে একে অন্যের। রিয়াদের কিংডম অ্যারেনায় ২৯ জানুয়ারি ইন্টার মায়ামি খেলবে আল-হিলালের সঙ্গে। এই ক্লাবের হয়েই খেলেন নেইমার। তবে ব্রাজিলিয়ান তারকা এখন চোটের কারণে মাঠের বাইরে। এই ম্যাচের আগে তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ১ ফেব্রুয়ারি একই মাঠে মেসিদের প্রতিপক্ষ রোনালদোরা। দুটি ম্যাচই শুরু সৌদি আরব সময় রাত ৯টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১২টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত