ভৈরবে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪০ এএম

শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে ভৈরবের বাঁশগাড়িতে ডা. ইকবাল এডুকেশন ওয়ার্ল্ডে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের গত মঙ্গলবার সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ফাউন্ডেশন ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, ট্রাস্টি বোর্ডের সদস্য এম ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, ইয়াশনা পূজা ইকবাল, এইচ বি এম লুৎফুর রহমান এবং শোয়েভ রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন এইচ বি এম জাহিদুর রহমান। 

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শাহেদ সেকান্দার, শামসুদ্দিন চৌধুরী, তৌহিদুল আলম খান, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মজুমদার এবং ড. এ এফ এম মফিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল বলেন, গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে এ রকম আয়োজন নিয়মিত হওয়া দরকার। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত