চিকিৎসার জন্য দিল্লি গেলেন মেজর হাফিজ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ এএম

চিকিৎসার জন্য ভারতে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। ১৬ ডিসেম্বর দিল্লির ফোর্টিস হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার করাবেন তিনি। চিকিৎসার জন্য হাফিজের ভারতে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজসহ হাফিজ উদ্দিন আহমেদের দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু তার স্ত্রীকে যেতে দিলেও হাফিজ উদ্দিনকে বিমানবন্দর ইমিগ্রেশন দিল্লি যেতে বাধা দিয়েছিল। তিনি সেদিন বিমানবন্দর থেকে ফেরত আসেন। বুধবার হাফিজ উদ্দিন আহমেদ তাকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এরই মধ্যে বৃহস্পতিবার তিনি দিল্লি গেলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত