নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, বহির্বিশ্ব শুধু আমাদের কাছে জানতে চায় সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী কাজ করছি। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসাররা যখন যেখানে প্রয়োজন হবে তারা মুভমেন্ট করবেন।’
গতকাল রবিবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয়
কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
