কুমিল্লায় আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:০১ এএম

কুমিল্লার তিতাস উপজেলার মোস্তফা কামাল নামে আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। মোস্তফা পাশের ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তিদাস হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহম্মেদ বলেন, ‘রঘুনাথপুর গ্রামের মোস্তফা কামাল আমার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।’ তিতাস থানার ওসি কাঞ্চন কান্তিদাস বলেন, এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত