আচরণবিধি লঙ্ঘন, পৌর মেয়রকে জরিমানা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোরের মনিরামপুর পৌর মেয়রকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মনিরামপুর-চুকনগর সড়কে যানজট সৃষ্টি ও মোটরসাইকেলে নির্বাচনী শোডাউন করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে (যশোর-৫) মনিরামপুর আসনের নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্যের নির্বাচনী মিছিল ও মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। ফলে মনিরামপুর-চুকনগর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত