ইউনিভার্সেল মেডিকেলে বার্ষিক সম্মেলন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৬:১২ এএম

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মহাখালীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি।

সম্মেলনে ২০২৪ সালের কর্মপরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এ কে মাহবুবুল হক, পরিচালক অভিজিৎ ভট্টাচার্য্য এফসিএ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিপংকর দত্ত এসিএস, ডেপুটি ডিরেক্টর কাজী রফিকুল আলম, হিউম্যান রিসোর্স অ্যান্ড সাপ্লাই চেইনের জেনারেল ম্যানেজার উইং কমান্ডার (অব.) হাফিজ সরকার, ডিজিএম (অ্যাকাউন্টস) আনন্দ কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) এ কে এম সাহেদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড) সি এফ জামান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত