দুমকির সেই ইটভাটা তৃতীয়বার ভাঙল প্রশাসন!

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:১২ এএম

উচ্চ আদালতের নির্দেশে পটুয়াখালীর দুমকিতে মেসার্স হাওলাদার ব্রিকস নামের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল ইটভাটার আংশিক ধ্বংস এবং বাকি স্থাপনা ১৫ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এ নিয়ে একই ইটভাটা কয়েক বছরের ব্যবধানে তিনবার ভাঙল ভ্রাম্যমাণ আদালত।

মুরাদিয়া ইউনিয়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব হাওলাদারের ছেলে বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান হাওলাদার অবৈধ ইটভাটাটি নির্মাণ করে ব্যবসা করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত