গাইবান্ধায় মুখে কালো কাপড় বেঁধে মিছিল

মুন্সীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৪ এএম

জাতীয় নির্বাচনকে একতরফা দাবি করে তা বর্জনের দাবিতে গতকাল শুক্রবার সকালে গাইবান্ধা শহরে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহরের গানাসাস মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সমন্বয়ক নওশাদুজ্জামান। বক্তব্য দেন নারীমুক্তি কেন্দ্রের সংগঠক পারুল বেগম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামিম আরা প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার তাদের ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘায়িত করার জন্য একতরফা প্রহসনের নির্বাচন করছে।

অন্যদিকে, সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে লিফলেট বিতরণ করেছে বিএনপি। গতকাল শুক্রবার সকালে শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত