জমে উঠেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতায় দুই দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ আজ মুখোমুখি হয়েছে তারা।
বেনোনিতে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে কয়েন ভাগ্য পাশে পাননি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জিতেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্ট। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রথম ওয়ানডেতে ১১৯ রানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচে হেরে যায় তারা। ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।
