গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেছেন এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন। গত শনিবার দুপুরে সহধর্মিণীসহ তিনি সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতেও অংশ নেন। এদিকে, পদোন্নতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেনকে গতকাল রবিবার ফুল দিয়ে শুভেচ্ছা জানান রূপগঞ্জ এলজিইডির প্রকৌশলী মোরশেদ আলম ও উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম।
×
