জীবননগর সীমান্তে ২৩টি সোনার বারসহ দুজন আটক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০২:১৬ এএম

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের ২৩টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জীবননগর উপজেলার উথলী এলাকায় অভিযান চালায় বিজিবি। এ-সময় দুজন সন্দেহভাজন ব্যক্তি  ইজিবাইকে করে উথলী থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। ইজিবাইকটি তল্লাশি করে উদ্ধার করা হয় ২৩টি সোনার বার, যার ওজন ৫ কেজি ১৯৭ দশমিক ৯৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা। আটক ব্যক্তিরা হলেন পিন্টু বিশ্বাস ও সিয়াম হোসেন। লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, সোনার বারগুলো ভারতে পাচার করা হচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত