হঠাৎ বিস্ফোরক পোস্ট শ্রীলেখার, দিশেহারা ভক্তরা!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম

সকাল সকাল একটা পোস্ট– আর তাতেই রীতিমতো ঘুম উড়েছে নেটিজেনদের। পোস্টটি করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যা দেখে আঁতকে উঠছেন তার ভক্তরা। পোস্টে একটি মাত্র লাইন লিখেছেন শ্রীলেখা। লিখেন, ‘২০২৪-ই আমার শেষ!’

কিন্তু কেন? কী হয়েছে তার? অভিনেত্রী মানসী সিং তাকে প্রশ্ন করেন, ‘আর সিনেমা করবি না? ২৪-এই শেষ?’ অনেকেই আবার মনে করেছেন অভিনেত্রী বুঝি হতাশায় ভুগছেন। তার শুভান্যুধায়ীদের মধ্যে একজন লিখেছেন, ‘শেষ মানেটা কী? সেটাই তো বুঝতে পারছি না। শেষ নয় বরং বলুন শুরু। আপনার অনেক কাজ ও লেখার দিকে তাকিয়ে রয়েছি। সব কিছু ভাল হবে।’

আর একজন লিখেছেন, ‘কী বলতে চাইছেনটা কী? এভাবে দুশ্চিন্তায় ফেলার কোনও মানে হয় না।’

ভক্ত থেকে বন্ধু– সকলেই যখন শ্রীলেখার ওই পোস্টের কারণ জানার জন্য উঠেপড়ে লেগেছেন, অভিনেত্রী তখন একদম চুপ। তিনি উত্তর দেননি। কমেন্ট জমেছে, জমেছে চিন্তাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত