এবার দেশি পর্যবেক্ষক ২০ হাজার ৭৭৩ জন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। ইসির জনসংযোগ পরিচালক জানান, কেন্দ্রীয়ভাবে ভোট পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জনকে। আর স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন। এসব পর্যবেক্ষক সংস্থার কতজন কোন জেলায় কোন আসনে ও কোন উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নির্বাচন কমিশন সচিবালয় থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের শুধুমাত্র পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেওয়া হবে। অনুমোদিত স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নিজ নিজ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত