বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ডিআরইউর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউর কার্যনির্বাহী কমিটির নেতারা।

গতকাল শনিবার দুপুরে ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর  নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ডিআরইউর যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, মুহিবুল্লাহ মুহিব এবং সাবেক তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত