বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৩ এএম

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে  একই পরিবারের চারজন নিহত হয়েছে। উপজেলার চ-ীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামাল উদ্দিন (৩৫), তার দুই মেয়ে  অনিকা (৪), ফারিয়া আক্তার ফাইজা (৬), তার মা  আনোয়ারা (৬৫)।

জানা যায়, নিহত জামাল উদ্দিন একই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঘটনার সময় চার্জে দেওয়া রিকশাটি বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে ঘর থেকে বের করতে গেলে, খোলা তারে জড়িয়ে পুরো অটোরিকশাটি বিদ্যুতায়িত হয়। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার দুই মেয়ে তাকে ধরলে তারা দুজনও  আটকে যায়, ঘটনাটি দেখে তার মা আনোয়ারা বেগম  ছেলে ও দুই নাতিকে  বাঁচাতে গেলে তিনিও  আটকে যান। এভাবেই ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে।

নান্দাইল মডেল থানার  ওসি আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, একটি অনাকাক্সিক্ষত মর্মান্তিক ঘটনা। আমরা লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত