নারীসহ গ্রেপ্তার ৪

ডিবি পরিচয়ে অপহরণ করে অর্থ আদায়

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ এএম

গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে এক যুবককে অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগে নীলফামারীতে এক নারীসহ চারজন গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জয়নুল ইসলাম, লাভলী আক্তার, নুর আমিন নুর বাবু এবং রাসেল ইসলাম।

পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর রাতে সদর উপজেলার পূর্ব চড়াইখোলা চৌধুরীপাড়া এলাকার আরিফ ইসলামের টেক্সটাইল জনতা ব্যাংক সংলগ্ন ভাড়া বাসায় চার থেকে পাঁচজন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে দুটি এন্ড্রোয়েড ফোন, একটি ল্যাপটপ, ২ লাখ ৮০ হাজার টাকাসহ তাকে জোরপূর্বক তুলে নিয়ে ঢেলাপীর পুরান পোড়ার হাট রোডের একটি বাসায় নিয়ে যায়। এরপর বিভিন্ন ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে ৬৫ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত