বর্ষীয়ান ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও অসুস্থতা নয়, বরং হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে তার পরিবার।
সিনেমা ও টেলিভিশন মিলিয়ে ১৩০টির বেশি প্রজেক্টে কাজ করেছেন টম উইলকিনসন। ব্রিটিশ ফিল্ম এনসাইক্লোপিডিয়ার মতে, ‘টম একজন প্রধানতম তারকা, যিনি সিনেমার জন্য স্মরণীয় এক উপহার।’
১৯৪৮ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লিডসে তার জন্ম। ১৯৭৬ সালে ‘স্মুগা সিনিয়া’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়।
উইলকিনসন অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য ফুল মন্টি’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল’, ‘ইন দ্য বেডরুম’, ‘মাইকেল ক্লাইথন’, ‘সেন্স অ্যান্ড সেনসিবিলিটি’, ‘দ্য প্যাট্রিয়ট’, ‘গার্ল উইথ আ পার্ল ইয়াররিং’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্যান বিগিনস’, ‘দ্য ঘোস্ট রাইটার’ ইত্যাদি।আ
