সৌদি প্রো লিগে শনিবার রাতে আল নাসর ৪-১ গোলে হারিয়েছে আল তাউনকে। বিদায়ী বছরে দলের শেষ ম্যাচেও গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে ক্লাব ও জাতীয় দল মিলে ২০২৩ সালে রোনালদোর গোলসংখ্যা দাঁড়ায় ৫৪-তে। গেল বছর সর্বোচ্চ গোল স্কোরার রোনালদোই।
বর্ণাঢ্য ক্যারিয়ারে এক বছরে এর চেয়ে বেশি গোল রোনালদো করেছেন ২০১৬ সালে। সেবার ৫৫ গোল করেছিলেন তিনি। সব মিলিয়ে এই নিয়ে পাঁচবার গোলের চূড়ায় থেকে বছর শেষ করলেন রোনালদো। ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০২৩ সালে।
