কামরাঙ্গীরচরে থার্টিফার্স্ট নাইট উদযাপনে দগ্ধ ৩

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৪:৫৬ এএম

রাজধানীর কামরাঙ্গীরচর মজিবর ঘাট এলাকার একটি বাসার ছাদে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালানোর সময় তিন কিশোর দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইংরেজি নববর্ষের রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনায় দগ্ধরা হলো সহোদর রাকিব (১৭) ও রায়হান (১৭) এবং তাদের ভাতিজা রহমতউল্লাহ সিয়াম (১৬)। হাসপাতালে আহত রাকিবের খালাতো ভাই মো. সজিব জানান, কামরাঙ্গীরচর মজিবর ঘাট ৫ নম্বর গলিতে থাকেন তারা। সেখানে একটি বাড়ির পাঁচতলার ছাদে তারা থার্টিফার্স্ট নাইট উদযাপন করছিলেন। সিয়াম মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালাচ্ছিল। তখনই অসাবধানতাবশত তার শরীরে কেরোসিন পড়লে আগুন ধরে যায়। তখন সেই আগুন নেভাতে গিয়ে সেখানে থাকা রাকিব-রাইয়ান কিছুটা দগ্ধ হয়। স্বজনরা জানান, সিয়াম একটি মোটরসাইকেলের ওয়ার্কশপে কাজ করে। তার বাবার নাম স্বপন। আর রাকিব ও রাইয়ান কারখানায় চাকরি করে। তাদের বাবার নাম দানিশ বেপারি। বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, সিয়ামের শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনের অবস্থা আশঙ্কামুক্ত

×
সর্বশেষ সর্বাধিক পঠিত