জাপানের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৭:৪১ পিএম

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে কোস্টগার্ডের একটি বিমানের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জাপান এয়ারলাইনসের একটি বিমানে আগুন লেগে অন্তত ৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপান টাইমস।

জাপান এয়ারলাইনসের এক মুখপাত্র জানান, তাদের বিমানের ৩৭৯ জন যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্য ৩৬৭ জন যাত্রী ও ১২ জন ক্রু। এদিন সন্ধ্যায় পাওয়া সবশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ করছে।

এর আগে জাপান এয়ারলাইনস জানায়, হোক্কাইডোর নিউ চিতোসে বিমানবন্দর থেকে টোকিওর হানেদা বিমানবন্দরে যাচ্ছিল ফ্লাইট ৫১৬। হানেদা বিমানবন্দরে অবতরণের পর ওই বিমানের সঙ্গে জাপান কোস্টগার্ডের একটি বিমানের সংঘর্ষ হয়। সংঘর্ষে যাত্রীবাহী ফ্লাইটের কেউ হতাহত হয়নি। তবে কোস্টগার্ডের বিমানের ৬ আরোহীর মধ্যে ৫ জনের মৃত্যু হয়। পাইলট গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ক্ষয়ক্ষতি নিরূপণ এবং জনসাধারণের কাছে তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, টোকিওর দুটি প্রধান বিমানবন্দরের একটি হানেদা। সংঘর্ষের ঘটনার পর বিমানবন্দরটি সব রানওয়ে বন্ধ করে দিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত