স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন মেডিকেল কলেজে ২২ জনকে অধ্যাপক (গ্রেড-৩) পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিভিন্ন কলেজের ৩৩টি শূন্য পদ থাকলেও যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় ১১টি পদে প্রার্থী বাছাই করা সম্ভব হয়নি। গত সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপারিশ সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধন করতে পারবে।
