ডাকাত দলের ১১ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:৫৬ এএম

রাজধানীর পাশর্^বর্তী বিভিন্ন মহাসড়ক ও এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের সরদারসহ ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত রবি ও সোমবার রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার দুপুরে টিকাটুলিতে র‌্যাব-৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এই ডাকাত দলের সদস্যরা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করেন। তারা ট্রাকচালক, হেলপার, মাছ ব্যবসায়ী, ওয়ার্কশপের কর্মচারীসহ বিভিন্ন পেশায় কাজ করলেও ডাকাতিই তাদের মূল পেশা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত