তাইওয়ানিদের প্রতি চীন

নির্বাচনে যুদ্ধ অথবা শান্তি বেছে নিন 

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:০৬ পিএম

আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানের আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অঞ্চলটির বাসিন্দাদের সঠিক নেতৃত্ব বাছার আহ্বান জানিয়েছে চীন। গতকাল বুধবার কমিউনিস্ট পার্টিশাসিত চীনের শীর্ষ কর্মকর্তা ঝাং ঝাইজুন এই আহ্বান জানান। তাইওয়ানের আকাশসীমায় চীনা বেলুনের আনাগোনার মধ্যেই এই কথা বলল বেইজিং।  

চীনা শাসকদের গঠন করা ‘চায়না অ্যাসোসিয়েশন ফর রিলেশন্স অ্যাক্রোজ দ্য তাইওয়ান স্ট্রেইট’ শীর্ষক প্রশাসনিক কাঠামোর প্রধান ঝাং ঝাইজুন নতুন বছরের বার্তা দেওয়ার সময় গতকাল বলেন, তাইওয়ানিদের আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ একটি পছন্দ বেছে নেওয়ার উপায়। উল্লেখ্য, এই প্রশাসনিক কাঠামো তাইওয়ান নিয়ে হলেও দ্বীপটিতে এর কোনো কার্যক্রম নেই।  ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চীনের তাইওয়ানবিষয়ক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্বপালনকারী এই চীনা কর্মকর্তা বলেন, ‘তাইওয়ানে দুটি নির্বাচন অঞ্চলটির জন্য সম্ভাব্য শান্তি কিংবা যুদ্ধের মধ্যে যেকোনো একটি এবং সমৃদ্ধি কিংবা অবনমনের মধ্যে একটি বেছে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত